• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কক্সবাজার জেলা সভাপতি সাদ্দামের ঘোষণার পরেই রামুতে হঠাৎ বাইক শোডাউন

বিশেষ প্রতিনিধি। / ১৯৮ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি | কক্সবাজার
​সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মাঠে সক্রিয় হওয়ার জানান দিল নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পর জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেনের প্রকাশ্যে সাংগঠনিক কর্মসূচির ঘোষণার ঠিক একদিন পরই কক্সবাজারের রামুতে ঝটিকা মোটরসাইকেল শোডাউন দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জেলা ছাত্রলীগ সভাপতি এস.এম সাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রাজপথে ফেরার ঘোষণা দেন। ওই ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আজ বিকেলে রামুর বিভিন্ন প্রধান সড়কে একাধিক মোটরসাইকেল নিয়ে তরুণদের একটি দল মহড়ার ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। শোডাউনকালে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
​প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ১০ থেকে ১৫টি মোটরসাইকেলের এই বহরটি রামুর চৌমুহনী এলাকা থেকে শুরু হয়ে বাইপাস সড়ক অতিক্রম করে দ্রুত স্থান ত্যাগ করে। হঠাৎ করে এই ধরনের ঝটিকা মহড়ায় সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
​উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকেই সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা আত্মগোপনে থাকলেও হঠাৎ করেই রামুতে এই শোডাউন আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে কীভাবে হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
​এ বিষয়ে রামু থানার ওসির কোন বিবৃতি পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd