• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫, অকটেন ১৪০ টাকা ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম

নিউজ ডেস্ক। / ৩৫৭ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে। এই মূল্য ১৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রক্ষা করে ভোক্তা পর্যায়ে এই দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। নতুন এই সমন্বয়ের ফলে ভোক্তাদের ওপর কিছুটা চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকার জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং সংশ্লিষ্ট বিপণন সংস্থাগুলোকে এই নতুন দাম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫, অকটেন ১৪০ টাকা ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd