• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক

আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন

নিজস্ব প্রতিবেদক / ৪৭০ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত একাধিক মিথ্যা  মামলা ও হামলার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া বিশিষ্ট ধুতাঙ্গ সাধক ও বৌদ্ধ ভিক্ষু ভদন্ত শরণংকর মহাথের (Ven. Saranankar Mohathera) দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন।


তিনি ১৬ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ৭টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ভান্তে শরণংকর মহাথের চট্টগ্রামের রাউজান উপজেলার হোয়ারাপাড়ায় অবস্থিত শরণংকর বৌদ্ধ বিহারের প্রধান অধ্যক্ষ এবং দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি ধুতাঙ্গ সাধনার জন্য বিখ্যাত এবং বৌদ্ধ ধর্ম প্রচার ও মানবতাবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের শাসনামলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং হামলার ঘটনাও ঘটে, যার প্রেক্ষিতে তাঁকে দেশের বাইরে আশ্রয় নিতে হয়।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বৌদ্ধ ভক্তবৃন্দ, শিষ্য-সম্প্রদায়, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। ফিরে আসার পর ভান্তে দেশের সকল মানুষের মঙ্গল কামনা করে ধর্মীয় শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।
তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন বৌদ্ধ সম্প্রদায়সহ দেশের বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। ভক্ত ও অনুসারীরা আশা করছেন, তাঁর উপস্থিতি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সদ্ধর্ম প্রচারে নতুন গতি সঞ্চার করবে।


আপনার মতামত লিখুন :

One response to “আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd