• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার কক্সবাজারে ইয়াবাসহ আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

 

ফেনীতে চার তরুণ অপহরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীর (২৯)কে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনীর চার তরুণ অপহরণ মামলার এক আসামি জাদিমুড়া এলাকায় অবস্থান করছে। পরে র‍্যাবের একটি দল জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থান নেয়। একপর্যায়ে এনামুল হক জনির কুলিং কর্নারের সামনে জাহাঙ্গীরের উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার নথি অনুযায়ী, চলতি বছরের জুনে ফেনীতে চার তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি তিনি।
গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd