বিশেষ প্রতিনিধি:
টেকনাফে ০১ নভেম্বর ২০২৬ ইং এসআরবি-১৫ এর অভিযানে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও সক্রিয় মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) আত্মপ্রকাশের পর থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে এসআরবি-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন।
অদ্য রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ০৮ নম্বর ওয়ার্ডস্থ কচ্ছপিয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি এবং সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য আবদুল করিম(৫০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি আবদুল করিম(৫০) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমর এর ছেলে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আবদুল করিম একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।