• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক

কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার, ১৬ এপ্রিল ২০২৬: সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে সীমান্তবর্তী অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সংস্থাটির মহাপরিচালকের ভিশন—“সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নের অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি’র নেতৃত্বে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ২৭৯ জন অসহায় ও দুঃস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।
শুধু চিকিৎসা সেবাই নয়, দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান এবং মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি কেবল সীমান্ত রক্ষা বা মাদক ও চোরাচালান প্রতিরোধেই সীমাবদ্ধ নয়; বরং সবসময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, বিজিবির এই উদ্যোগ সীমান্তবর্তী মানুষের মাঝে স্বস্তি ও আস্থা তৈরি করেছে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

One response to “কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd