নিজস্ব প্রতিবেদক :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক মামলায় ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিব(৩৮)’কে গ্রেফতার করেছে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ)।
গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ এসআরবি-১৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ মডেল থানার একটি মাদক মামলায় ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিব(৩৮) টেকনাফ পৌরসভার ০২ নং ওয়ার্ডের পুরান পল্লনপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে তথ্যের সত্যতা যাচাইপূর্বক টেকনাফ পৌরসভার ০২ নং ওয়ার্ডের পুরান পল্লনপাড়া এলাকায় উপজেলা শহিদ মিনার সংলগ্ন বসিরের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিব (৩৮), পিতা-সৈয়দ আকবর, সাং-পল্লনপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।