নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘কক্সবাজার চাকরি ও ক্যারিয়ার মেলা’। আগামী ১০ সেপ্টেম্বর শহরের জারা কনভেনশন হলে দিনব্যাপী এই মেলার আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস ডটকম।
মেলায় ঢাকা ও কক্সবাজারের শতাধিক শীর্ষস্থানীয় দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। অভিজ্ঞ ও অনভিজ্ঞ মিলিয়ে চাকরিপ্রার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ১ হাজারের বেশি চাকরির সুযোগ।
চাকরি খোঁজার পাশাপাশি সিভি তৈরির কৌশল, ইন্টারভিউ টিপস, ফ্রি টেস্ট ইন্টারভিউ এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় অংশ নিতে চাকরিপ্রার্থীদের নির্ধারিত লিংকে গিয়ে আগেই বিনামূল্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ফ্রি রেজিস্ট্রেশন: https://rb.gy/sw3wr5?utm