• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪

টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৫১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মো. রিদুয়ান (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটো ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তল্লাশিদল।
আটক রিদুয়ান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সাকেরের ছেলে।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোতে তল্লাশি চালানোর সময় রিদুয়ানের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর অটোর সামনের লাইটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটো ও একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক যুবককে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd