• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার

আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন

নিউজ ডেস্ক। / ১০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আজ ৩ নভেম্বর, ঐতিহাসিক জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম কালো অধ্যায় ও গভীর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুরক্ষিত সেলে বন্দি অবস্থায় দেশের চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।

​যাঁদের রক্তে এ দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রঞ্জিত, সেই মহান চার জাতীয় নেতা হলেন—মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।

​যে নৃশংসতার রাতে ঘটেছিল হত্যাকাণ্ড:

​১৯৭৫ সালের ১৫ আগস্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর কুচক্রী মহল দেশের ক্ষমতা দখল করে। এরপর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি করে রাখা হয়। কিন্তু ১৯৭৫ সালের ৩ নভেম্বর গভীর রাতে একদল দুর্বৃত্ত কারগারেই অতর্কিত হামলা চালায় এবং বর্বরোচিতভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে এই চার জাতীয় নেতাকে হত্যা করে। বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে যাঁদের অবদান ছিল অসামান্য, কারাগারে তাঁদের এই পৈশাচিক হত্যা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd