• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা কলাতলীতে কোটি টাকার সরকারি জমি দখলের উৎসব, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন মুসলিম বন্ধুর জানাজাস্থলে ফুল হাতে দাঁড়িয়ে বৌদ্ধ তরুণ-খাগড়াছড়িতে দুই বন্ধুর আবেগঘন বিদায়ের গল্প উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিসবাহ উল্লাহ / ২৫৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে নির্মিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
​পরিদর্শনকালে তিনি মেগা প্রকল্পগুলোর অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে বাকি কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
​সমুদ্রবন্দরের জেটি, কন্টেইনার টার্মিনাল এবং ড্র্রেজিং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। আঞ্চলিক বাণিজ্য বিস্তার ও সুনীল অর্থনীতি বাস্তবায়নে এই বন্দরকে দ্রুত পুরোপুরি কার্যকর করার তাগিদ দেন তিনি।
​তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা এবং পরিবেশ সুরক্ষা ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
​মহেশখালীকে একটি আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে মিডার চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভা করেন। এলাকাটিকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিনিয়োগ দ্রুত আকৃষ্ট করার ওপর জোর দেওয়া হয়।
​পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, “মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও আশেপাশের শিল্পাঞ্চল দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। এই অঞ্চলের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।”
​পরিদর্শনকালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd