• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক টেকনাফে জি-৩ রাইফেল ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা উখিয়ায় বন বিভাগের জমিতে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ-দখলমুক্ত করলো ৩০ একর জমি রামুতে ১৩ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি কুতুপালংয়ের জুবায়ের গ্রেপ্তার

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিনিয়র রিপোর্টার” কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে মাছের ক্যারেট ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তর দিকে, উনচিপ্রাং বিওপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যলাইন থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে মেজরের ঘের এলাকায় এক ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দল।
জেলের ছদ্মবেশে থাকা ওই ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তিনি মাথায় থাকা মাছের ক্যারেটটি মেজরের ঘেরের কাছে ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা ক্যারেটটি তল্লাশি করে এর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০টি কাট দেখতে পান। সেগুলো থেকে মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, ঘটনাস্থল ও আশপাশে বিস্তারিত তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ইয়াবা সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd