• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক টেকনাফে জি-৩ রাইফেল ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা উখিয়ায় বন বিভাগের জমিতে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ-দখলমুক্ত করলো ৩০ একর জমি রামুতে ১৩ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি কুতুপালংয়ের জুবায়ের গ্রেপ্তার

উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় অভিযান চালিয়ে শামসু নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বনবিভাগের কর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের ক্যাম্প-১৩ সংলগ্ন তৈলখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক শামসু কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে।
বনবিভাগ সূত্রে জানা যায়, উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন ক্যাম্প-১৩ সংলগ্ন তৈলখোলা এলাকায় ২০২০-২১ অর্থবছরে সৃজিত ২২০ হেক্টর বাগান রয়েছে। ওই বাগানের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্রের বিরুদ্ধে রাতের আঁধারে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ রয়েছে। বনভূমির গাছ রক্ষায় নিয়মিত নজরদারির অংশ হিসেবে সোমবার রাতে বনবিভাগের কর্মীরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বনবিভাগের সদস্যরা দেখতে পান, একটি বাগান থেকে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে শামসুকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় অন্য কেউ সেখানে ছিল কি না বা পালিয়ে গেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বনবিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমিতে অনুমতি ছাড়া গাছ কাটা সম্পূর্ণ বেআইনি। বনাঞ্চল রক্ষায় অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বনভূমিতে অবৈধ দখল, গাছ কাটা ও বাগানের ক্ষতিসাধন বন্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় আটক শামসুর বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।
বনবিভাগের সংশ্লিষ্টরা বলেন, উখিয়ার বনাঞ্চল পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পাহাড় ও প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব বাগান থেকে অবৈধভাবে গাছ কাটার কারণে একদিকে যেমন বনসম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পাহাড়ি এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। তাই বনভূমিতে অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd