• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

রামু উপজেলায় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কমিটি গঠন

আব্দুল্লাহ আল নোমান,কক্সবাজার / ৮২৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

রামু উপজেলায় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কমিটি গঠন

কক্সবাজারের রামু উপজেলায় গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি ম্যাস মিডিয়া অ্যান্ড হিউম্যান রাইটস (NPS)-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত ও প্রতিবাদে আরও সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রামু উপজেলা শাখার এই কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে। এর আগেও রামুতে এনপিএস-এর বিভিন্ন পদে নির্বাচন ও মনোনয়নের মাধ্যমে নেতৃত্ব গঠন করা হয়েছে। উল্লেখ্য যে, সম্প্রতি রামু উপজেলা শাখায় সভাপতি:-আমির হোছাইন হেলালী,রামু প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক:-আরিফুল রহিম, স্টাফ রিপোর্টার দৈনিক গণসংযোগ কক্সবাজার, সাংগঠনিক সম্পাদক ,আব্দুল আল নোমান
দৈনিক স্বাধীন সংবাদ কক্সবাজার রামু
নতুন গঠিত উপজেলা কমিটির লক্ষ্য হচ্ছে— সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা।
এনপিএস কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ এই উপজেলা কমিটি গঠনকে স্বাগত জানিয়ে বলেছেন যে, রামুর মতো গুরুত্বপূর্ণ উপজেলায় সংগঠনের শক্তিশালী উপস্থিতি স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd