• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে বিশিষ্ট ব্যবসায়ী আলম কোম্পানির ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আরকান আর্মির কবল থেকে ২৪ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনল বিজিবি হোয়াইক্যং চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার টেকনাফে ১ লাখ ইয়াবাসহ রংগীখালীর সিএনজিচালক সোলতান আটক টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাজিরপাড়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ কুতুপালং থেকে কানাইঘাট সীমান্ত: ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

আরকান আর্মির কবল থেকে ২৪ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনল বিজিবি

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ২৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

টেকনাফ প্রতিনিধি (মিসবাহ উল্লাহ):
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরকান আর্মি’র হাতে আটক হওয়া ২৪ বাংলাদেশি জেলেকে কার্যকর পদক্ষেপ ও মধ্যস্থতার মাধ্যমে উদ্ধার করে স্বদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আনুষ্ঠানিকভাবে এসব জেলেকে গ্রহণ করে নিরাপদে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।

​বিজিবি সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করলে বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরকান আর্মি। জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দ্রুত সীমান্ত পর্যায়ে যোগাযোগ ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পর আজ আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে বিজিবির একটি বিশেষ দল তাদের উদ্ধার করে দেশে নিয়ে আসে।
​উদ্ধারের পর টেকনাফ জেটিঘাটে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে বিজিবি। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দীর্ঘদিন পর প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার খবরে জেলেদের পরিবারে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd