• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে বিশিষ্ট ব্যবসায়ী আলম কোম্পানির ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আরকান আর্মির কবল থেকে ২৪ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনল বিজিবি হোয়াইক্যং চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার টেকনাফে ১ লাখ ইয়াবাসহ রংগীখালীর সিএনজিচালক সোলতান আটক টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাজিরপাড়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ কুতুপালং থেকে কানাইঘাট সীমান্ত: ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

হোয়াইক্যং চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৫ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকাগামী যাত্রীবাহী স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মুন্সিগঞ্জের রিকাবী বাজার থানার রামনগর গ্রামের মো. কাইয়ুমের ছেলে জীবন মিয়া (৩৩)।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ঢাকাগামী ‘আইকনিক এক্সপ্রেস’ নামের একটি স্লিপার বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় বাসের একটি সিটের নিচে অভিনব কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই বাসের যাত্রী জীবন মিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন মিয়া জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd