• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ রংগীখালীর সিএনজিচালক সোলতান আটক টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাজিরপাড়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ কুতুপালং থেকে কানাইঘাট সীমান্ত: ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২ ঢাকায় র‍্যাবের অভিযানে উখিয়া ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার উৎপাদনের আগেই বিক্রি হচ্ছে পাউরুটি-কেক: ঈদগাঁওয়ে ‘দি বেকার্স’-এর কাণ্ড ঈদগাঁওয়ে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকের কারণে বাড়ছে চুরি-ডাকাতি ও অপহরণ ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শুরু হচ্ছে এআই নজরদারি, উদ্বোধন মঙ্গলবার ঘুমধুমে‌ ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ায় অস্ত্রসহ আটক ২

কুতুপালং থেকে কানাইঘাট সীমান্ত: ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

​নিজ্বস প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ মানবপাচার চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের কুওরেরমাটি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে সিলেটে আসে। পাচারকারী চক্রের সদস্যরা তাদের সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে দুটি গাড়িতে তুলে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর পরিকল্পনা করছিল। ওপারে পাচারের উদ্দেশে সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার খেয়াঘাটে একটি নৌকাও প্রস্তুত রাখা হয়েছিল। তবে পৌঁছাতে বিলম্ব হওয়ায় নৌকার মাঝির সঙ্গে দালালদের বারবার ফোনে যোগাযোগ স্থানীয়দের নজরে আসে এবং সন্দেহের সৃষ্টি করে। পরবর্তীতে এলাকাবাসী কুওরেরমাটি মাদরাসার সামনে গাড়ি দুটি আটকে জিজ্ঞাসাবাদ করলে রোহিঙ্গা পাচারের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে স্থানীয়রা কানাইঘাট থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
​আটককৃত ৮ রোহিঙ্গা হলেন— এনায়েত হোসেন, আব্দুল মুবিন, জুবের আহমদ, আজিদা বেগম, জামিলা বেগম, ফাতেমা বিবি, নুর ফাতেমা ও আজিদা।
​পাচার চক্রে জড়িত আটক অন্য চারজন হলেন— কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ আহমদ, একই উপজেলার বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অটোরিকশা চালক রফিক আহমদ এবং নেত্রকোনার অটোরিকশা চালক এলাছ উদ্দিন।
​কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্পের নিবন্ধিত শরণার্থী। দালালের মাধ্যমে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd