নিজস্ব প্রতিবেদক :
টেকনাফে বহুল আলোচিত বোন হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি এসআরবি-১৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৫ সিপিসি-১, টেকনাফ ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর বোন হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩১ অক্টোবর ২০২৬ তারিখ এসআরবি-১৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক একজন আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মিঠাপানিরছড়া বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইদ্রিস(৪০)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইদ্রিস (৪০), পিতা- হোসেন আহাম্মদ, সাং- হাবিরছড়া, ১নং ওয়ার্ড, সদর ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারের বাসিন্দা। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি টেকনাফ মডেল থানার আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি।