• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ শ্রেণিকক্ষে হাতাহাতিতে রামু খিজারী স্কুলের দুই শিক্ষক: কারণ নিয়ে ধোঁয়াশা, ক্ষোভ অভিভাবকদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার ক্যাম্প-১১-এর এফডিএমএন সদস্য হাসিনা ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতন: চকরিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ১০ হাজার ইয়াবাসহ উখিয়াতে রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারে এপিপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা চকরিয়ায় ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজসহ ৩ জন আটক বাইশফাঁড়ীতে ১ লাখ ইয়াবা উদ্ধার

রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার

রামু প্রতিনিধি। / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে রামু থানাধীন জোয়ারিয়ানালা বাজারের একটি কুলিং কর্নার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রফিক মিয়া (৪৫)। তিনি জোয়ারিয়ানালা এলাকার মৃত কবির আহমেদের ছেলে।

​এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিজান কুলিং কর্নারে অভিযান পরিচালনা করে। এসময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

​মামলার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত রফিক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd