• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার কক্সবাজারে ইয়াবাসহ আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, অপহৃত ৪ তরুণ উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৬২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় র‌্যাব-১৫ ও পুলিশের যৌথ অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার একটি পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
গত ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান (২৩) ও তহিদুল ইসলাম তামিম (১৯)। পরে ২৮ জুন ফেনীর দাগনভূঞা থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে র‌্যাব জানতে পারে, তারা একটি পাহাড়ি অপহরণকারী চক্রের হাতে জিম্মি হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এবং টেকনাফ থানা পুলিশের যৌথ দল হ্নীলার রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে চার অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অন্য দুইজন হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার এমাম হোসেন (১৮) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ি আস্তানায় আটকে রাখে এবং পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd