• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা কলাতলীতে কোটি টাকার সরকারি জমি দখলের উৎসব, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন মুসলিম বন্ধুর জানাজাস্থলে ফুল হাতে দাঁড়িয়ে বৌদ্ধ তরুণ-খাগড়াছড়িতে দুই বন্ধুর আবেগঘন বিদায়ের গল্প উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা

নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা

আলা উদ্দিন, ঈদগাঁ / ২৬৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আলা উদিদন, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র ঈদগাঁও শাখা। সংস্থাটির উদ্যোগে গত ২ আগস্ট দুপুরে বন্যাকবলিত সদস্যদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংস্থার তথ্য অনুযায়ী, ঈদগাঁও শাখার মোট ২ হাজার ৪২৬ জন সদস্যের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ২৪ লাখ ২৬ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার সদস্যদের পর্যায়ক্রমে এই সহায়তার আওতায় আনা হচ্ছে।
সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার সহকারী এরিয়া ম্যানেজার শিবু দাশ গুপ্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এবং সমাজকল্যাণ সম্পাদক আলা উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ‘আশা’র কার্যক্রম সারা দেশে ব্যাপকভাবে বিস্তৃত। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সদস্যদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ কর্মসূচি বাস্তবায়নে শাখা ব্যবস্থাপক নিধন কুমার দাশ, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আরিফুল হক এবং শিক্ষা সুপারভাইজার শোয়াইব মাহমুদ জামান সক্রিয় ভূমিকা পালন করেন।
সহকারী এরিয়া ম্যানেজার শিবু দাশ গুপ্ত জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তার অংশ হিসেবে এই নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও তিনি জানান।
স্থানীয় সচেতন মহল সংস্থাটির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত আশা ঈদগাঁও শাখা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুদমুক্ত ঋণ বিতরণ এবং অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদানের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সদস্যদের ঋণের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে এবং সদস্যারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd