জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি পালিত হবে। দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মাধ্যমে দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি পালন করা হবে।
এর আগে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু ছুটি ঘোষণাই নয়, ওই বৈঠকে দিনটিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্র’-এ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়।