• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭ রামু সরকারি কলেজে পাসের হার ৫০.৭৫%, মেলেনি কোনো জিপিএ-৫

নাইক্ষ্যংছড়িতে ৫৩ লাখ টাকার অবৈধ সেগুন ও লালি গোল কাঠ জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কোলাচিপাড়া এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও লালি গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (৩০ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​১১ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে কোলাচিপাড়ায় বিশেষ অভিযান দুটি পরিচালিত হয়। অভিযানে ১ হাজার লম্বাফুট অবৈধ সেগুন কাঠ এবং ৭৪১ লম্বাফুট অবৈধ লালি গোল কাঠ জব্দ করা হয়। যার মোট পরিমাণ ১ হাজার ৭৪১ লম্বাফুট এবং আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

​এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd