• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭ রামু সরকারি কলেজে পাসের হার ৫০.৭৫%, মেলেনি কোনো জিপিএ-৫

উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালিয়েছে দুই পাচারকারী

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা ফেলে পালিয়ে যায় দুই সন্দেহভাজন চোরাকারবারি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল গুইজ্জা খালের মিজানের ঘের এলাকায় মিয়ানমার থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। চ্যালেঞ্জ করলে তারা পোটলা ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী প্যাকেট থেকে আনুমানিক দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি, বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd