দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। তবে অভিযানে ইয়াবার প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।