• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন

নিউজ ডেস্ক। / ১৯৫ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

২০ মার্চ ২০২৬ — পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এ শুভেচ্ছা জানান।
বাণীতে তিনি বলেন, “ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক। সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর উন্নতির জন্য আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে। তিনি উল্লেখ করেন, “শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদের তাৎপর্য অপরিসীম। ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভসূচনা হয়েছে।”
এদিকে, আগামীকাল শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এবং বেলা ১১টা থেকে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের এই আনন্দময় দিনে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্য বিরাজ করুক—এই কামনা করেছেন রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd