• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

অবমাননা ও মন্দির ভাঙার প্রতিবাদে রামুতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ

রামু প্রতিনিধি। / ২২১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

রামু প্রতিনিধি:

ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং দেশব্যাপী বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজারের রামুতে এক শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রামু উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​শনিবার  বিকেলে রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মন্দির চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন সম্প্রদায়ের মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।

​সমাবেশে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী অগ্রজরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন:
​ বাংলাদেশ সব সময় অসাম্প্রদায়িক চেতনার দেশ। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশের শান্ত পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
​দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি: ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননাকারী এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
​সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd