• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪

টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মিসবাহ উল্লাহ :টেকনাফ

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গত ২৭ জুলাই ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়ার হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হাজমপাড়া এলাকায় একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইজিবাইক থেকে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ, ৩টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত চারজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামত এবং আটককৃত চার মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে উপকূলীয় অঞ্চলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd