রামু (কক্সবাজার):
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় ওষুধবাহী একটি গাড়ি এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়,মধ্যম খুনিয়াপালং সড়কে দ্রুতগতির ওষুধবাহী গাড়িটির সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আহত ৪ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেন।