• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযান; টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঈদগাঁওয়ে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস ইয়াবা উদ্ধার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কালজয়ী সাহিত্য স্মরণ ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ায় সিএনজি চালক আইয়াস উদ্দিন আটক মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযান; টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের বিলোপ হয়নি’: আসিফ মাহমুদ কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১ পাকিস্তানি টিভিতে শাহরিয়ার কবির: ‘শেখ হাসিনাকে আশ্রয় ও বক্তব্য দিতে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

ঈদগাঁও উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আলা উদ্দিন / ৯৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

আলা উদিদন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে, ২০২৬) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. ফারুকসহ গ্রাম আদালত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির অগ্রগতি, সেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে সাধারণ মানুষ কম খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার পাচ্ছেন, ফলে আদালতের ওপর চাপও কমছে। এদিকে, ঈদগাঁও উপজেলায় স্থায়ীভাবে উপজেলা নির্বাহী অফিসার পদায়ন হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একইসঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd