• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থানাধীন হ্নীলা ও পালংখালী সীমান্ত এলাকায় বসবাসকারী ৩০০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল এবং হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চৌধুরীপাড়া গ্রামে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সীমান্তে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী জনগণ বিজিবির ওপর আস্থা রাখছে এবং বিভিন্ন কাজে সহযোগিতা করছে। বিজিবির এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd