• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বন্যার্ত ২৫০ পরিবারের পাশে র‌্যাব-১৫, খাদ্য সহায়তা বিতরণ টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াত আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান; কক্সবাজারে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড, উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত টেকনাফে বিএনপি নেতা ওসমান গণীর পিতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল রামুর ৪ ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে ডা. মোহাম্মদুল হক জনির ত্রাণ বিতরণ চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ।

কক্সবাজারে বন্যার্ত ২৫০ পরিবারের পাশে র‌্যাব-১৫, খাদ্য সহায়তা বিতরণ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। জেলার চকরিয়া, পেকুয়া ও রামু উপজেলার অন্তত ২৫০টি বন্যাকবলিত পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে র‌্যাব-১৫-এর পৃথক আভিযানিক ও ত্রাণ বিতরণ দল চকরিয়া ও পেকুয়ার দুর্গত এলাকার ২০০টির বেশি পরিবার এবং রামু উপজেলার ৫০টি পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়।
র‌্যাব-১৫ জানায়, গত ৩ জুলাই থেকে টানা ভারী বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং অনেক এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ত্রাণ বিতরণ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা র‌্যাব-১৫-এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে থাকতে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ। বন্যা পরিস্থিতির ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd