• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

ঈদগাঁওতে বিয়ের প্রলোভনে প্রতারণা ও হামলার শিকার নূরজাহান, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১০২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভাদিতলা এলাকার এক নারী বিয়ের প্রলোভনে প্রতারণা, মোটা অঙ্কের অর্থ দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে একই এলাকার বাসিন্দা মো. ইউনুছ মিয়ার বিরুদ্ধে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নূর জাহান বেগমের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ইউনুছ মিয়া তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন। একপর্যায়ে ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিশ্বাস করালেও পরে বিভিন্নভাবে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তের অব্যাহত হুমকি ও ভয়ভীতির কারণে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি গভীর রাতে ধারালো কিরিচ ও দা নিয়ে একদল লোক তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার পর থেকে প্রাণভয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না এবং নিরাপদ স্থানে রাতযাপন করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তিনি কক্সবাজার জেলা পুলিশ সুপার, র‍্যাব-১৫, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd