• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

রামুর রাজনীতিতে নতুন সমীকরণ: মাহিন চৌধুরীর ঈদ ব্যানারে নেই এমপি কাজলের নাম

রামু প্রতিনিধি। / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

​রামু, কক্সবাজার:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রামু উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম নিয়েছে। রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরীর সৌজন্যে টাঙানো ওই ব্যানারে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের নাম ও ছবি না থাকায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
​জানা যায়, সম্প্রতি মেরাজ আহমেদ মাহিন চৌধুরী ঈদ শুভেচ্ছা জানিয়ে রামু উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন। ব্যানারে নিজের পরিচিতি হিসেবে তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং বিগত উপজেলা উপ-নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের নাম বা ছবি সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।
​স্থানীয় রাজনীতি সচেতনদের মতে, যার হাত ধরে রাজনীতিতে মেরাজ আহমেদ মাহিন চৌধুরীর হাতেখড়ি বা উত্থান, সেই নেতার নাম ব্যানারে না থাকাটা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক কর্মী জানান, স্থানীয় পর্যায়ের একজন নেতার ব্যানারে দলীয় সংসদ সদস্যের অনুপস্থিতি কর্মী-সমর্থকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd