
সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে। উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে অবস্থিত এই কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও দলীয় নথিপত্র নষ্ট হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের কিছু খালি বোতল উদ্ধার করেছে।
বিএনপির স্থানীয় নেতারা এ ঘটনাকে পরিকল্পিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন। তবে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে বলে জানা যায় ।