• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

পাহাড়ের ঢালুতে ফাঁস দিয়ে আত্মহত্যা: ঈদগাঁওয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

ঈদগাঁ প্রতিনিধি। / ৩৭৫ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাহাড়ের খাড়া ঢালুতে গাছে ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ (৫৫) বলে জানা গেছে, তবে তার পূর্ণ পরিচয় এখনও নিশ্চিত হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, তিনি রোহিঙ্গা নাগরিক এবং কয়েক দশক আগে মিয়ানমার থেকে এসে এ এলাকায় বসবাস শুরু করেছিলেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালির ছড়া পাহাড়ের বিচি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল আলম মিনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধ মোহাম্মদ দীর্ঘদিন ধরে এখানে বাস করলেও তার সুনির্দিষ্ট পরিচয় বা পরিবারের সদস্যদের বিষয়ে কেউ তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে পারেননি। তিনি আরও বলেন, এত উঁচু ও ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মনে গভীর পীড়া ও বিস্ময় সৃষ্টি করেছে। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও কেউ বুঝে উঠতে পারছেন না।
পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আত্মহত্যা না অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd