• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক। / ২৩৭ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

খাগড়াছড়িতে নতুন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধস।তিন শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান।

সোমবার (৫ জানুয়ারি) জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

এনসিপি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে এই বিশাল বহর বিএনপিতে শামিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। নবাগত নেতা-কর্মীরা তার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বিপ্লব ত্রিপুরা এনসিপি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দাঁড়িপাল্লায় মাপে কম আছে। পাহাড়ি জাতিগোষ্ঠী দাঁড়িপাল্লার এসব মারপ্যাঁচ বোঝে না। বিশেষ করে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট আমরা মেনে নিতে পারিনা।আমরা জামায়াতের সাথে সমঝোতা বুঝি না।

বিপ্লব ত্রিপুরা আরও বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট আমরা মানতে পারিনি। তাই জেলা কমিটি, দীঘিনালা ও সদর উপজেলা কমিটির বিভিন্ন পদ থেকে ২১ জন পদত্যাগ করে ৩ শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করছি। পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে আগামীতে বিএনপির সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সদ্য যোগদানকারী নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd