• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে বিশিষ্ট ব্যবসায়ী আলম কোম্পানির ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আরকান আর্মির কবল থেকে ২৪ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনল বিজিবি হোয়াইক্যং চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার টেকনাফে ১ লাখ ইয়াবাসহ রংগীখালীর সিএনজিচালক সোলতান আটক টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাজিরপাড়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ কুতুপালং থেকে কানাইঘাট সীমান্ত: ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টা ১০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ হারুন (৩২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা। তিনি ছৈয়দ আহম্মদের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা হারুনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা যায়, হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd