• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকায় র‍্যাবের অভিযানে উখিয়া ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার উৎপাদনের আগেই বিক্রি হচ্ছে পাউরুটি-কেক: ঈদগাঁওয়ে ‘দি বেকার্স’-এর কাণ্ড ঈদগাঁওয়ে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকের কারণে বাড়ছে চুরি-ডাকাতি ও অপহরণ ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শুরু হচ্ছে এআই নজরদারি, উদ্বোধন মঙ্গলবার ঘুমধুমে‌ ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ায় অস্ত্রসহ আটক ২ কক্সবাজার খান বীচের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় যুবক-যুবতীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি জমি জবরদখলে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, চট্টগ্রামে চিকিৎসাধীন ছকিনা বেগম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়: ৯ উইকেটে বিধ্বস্ত স্বাগতিকরা হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: কূটনৈতিক আলোচনা অব্যাহত

ঢাকায় র‍্যাবের অভিযানে উখিয়া ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকায় যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব।
র‍্যাব জানায়, গত ৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন এহেছানুল হক। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম নিহত হয়। এ ঘটনায় তাদের অপর সন্তান মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।
ঘটনার পর এহেছানুল হক আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে র‍্যাব-১৫, কক্সবাজার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে র‍্যাব-১৫ ব্যাটালিয়ন সদর ও র‍্যাব-২-এর সিপিসি-৩-এর একটি যৌথ দল ঢাকার তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান চালায়। অভিযানে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা ও মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি এহেছানুল হককে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd