• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার জেলা স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, রামুর ধারাভাষ্যকার এম ডি আব্দুল মতলব পুলিশের নতুন ইউনিট ‘এসআরইউ’ গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ায় প্রবীণ বৃদ্ধ ইউসুফ আলী হত্যা: চট্টগ্রাম থেকে তিন আসামি গ্রেফতার টেকনাফে জেলের ছদ্মবেশে ৪০ হাজার ইয়াবাবড়ী সহ দুই যুবক আটক আত্মগোপনেও রক্ষা হলো না, রামুতে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি টেকনাফে মালয়েশিয়া পাচারের বড় চক্রান্ত ভণ্ডুল, ১৭ জন উদ্ধার জেলের ছদ্মবেশে মাদক পাচার, ৪০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মিয়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক কক্সবাজারে বিজিবির অভিযানে ৫২ হাজার ইয়াবাসহ আটক ২, জব্দ মোটরসাইকেল ও অটোরিকশা

আত্মগোপনেও রক্ষা হলো না, রামুতে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

রামু প্রতিনিধি। / ২৮ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 রামু প্রতিনিধি:

চট্টগ্রাম আদালতের একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টায় অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

​গ্রেফতার ব্যক্তির নাম মো. নুরুল আমিন। তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেছুয়াপালং গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতে বাকলিয়া থানার এক মামলায় (দায়রা- ৮৩৫/২১, জিআর ৩৪০/২০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুরুল আমিনের বিরুদ্ধে বিচারকাজ শেষ হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন, যা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​রায়ের পর থেকেই নুরুল আমিন গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। অবশেষে রামু থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd