• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে মালয়েশিয়া পাচারের বড় চক্রান্ত ভণ্ডুল, ১৭ জন উদ্ধার জেলের ছদ্মবেশে মাদক পাচার, ৪০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মিয়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক কক্সবাজারে বিজিবির অভিযানে ৫২ হাজার ইয়াবাসহ আটক ২, জব্দ মোটরসাইকেল ও অটোরিকশা কক্সবাজারের বার্মিজ মার্কেট রোডে যৌথ অভিযান: ১৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের সরোয়ার আটক উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলি, ফেলে যাওয়া বস্তায় মিলল দেড় লাখ ইয়াবা পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার ২ নারী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক আবুল কাসেম কক্সবাজারের উখিয়া সৈকতে ভেসে এলো ৩ মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা টেকনাফের নৈশপ্রহরী হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার

টেকনাফে মালয়েশিয়া পাচারের বড় চক্রান্ত ভণ্ডুল, ১৭ জন উদ্ধার

নিউজ ডেস্ক। / ১০ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

​এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্র জানায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র অসহায় ব্যক্তিদের ফুসলিয়ে ও জবরদস্তিমূলকভাবে নৌপথে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে দক্ষিণ লম্বরী এলাকার মোঃ ইব্রাহীমের বাড়িতে জড়ো করে। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খবর পেয়ে বিকেল আনুমানিক ৫:৪০ ঘটিকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি টিম।

​অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বাড়িটিতে তল্লাশি চালিয়ে বন্দি অবস্থায় থাকা ১৭ জন পুরুষকে অক্ষত উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃতরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে বান্দরবানের লামা থানার ৮ জন এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার ৯ জন রয়েছেন।

​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জবরদস্তিমূলক শ্রম আদায় ও আর্থিক লাভের উদ্দেশ্যে চক্রটি নিরীহ মানুষগুলোকে ফাঁদে ফেলে ওই স্থানে আটকে রেখেছিল।

​ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd