• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারের বার্মিজ মার্কেট রোডে যৌথ অভিযান: ১৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের সরোয়ার আটক উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলি, ফেলে যাওয়া বস্তায় মিলল দেড় লাখ ইয়াবা পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার ২ নারী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক আবুল কাসেম কক্সবাজারের উখিয়া সৈকতে ভেসে এলো ৩ মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা টেকনাফের নৈশপ্রহরী হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার কক্সবাজারের জাদী পাহাড়ে সাইফুল হত্যাকাণ্ড: মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার রাজপথে বিশৃঙ্খলা হলে ছাড় নয়, ককটেলের ভয় দেখিয়ে যুবদলকে থামানো যাবে না: নয়ন হোয়াইক্যংয়ে পালকি বাসে ৬৯০ ইয়াবাসহ তরুণ আটক রায়পুরের দুই শিক্ষার্থী নিখোঁজ: সন্ধান চায় পরিবার

উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলি, ফেলে যাওয়া বস্তায় মিলল দেড় লাখ ইয়াবা

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে গুলি বিনিময়ের পর পালিয়ে গেছে মাদক পাচারকারীরা। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় বিজিবি ও মাদক কারবারি মুখোমুখি হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেট ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গণনা শেষে এসব প্যাকেটে মোট ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও সেখানে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd