• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারের উখিয়া সৈকতে ভেসে এলো ৩ মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা টেকনাফের নৈশপ্রহরী হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার কক্সবাজারের জাদী পাহাড়ে সাইফুল হত্যাকাণ্ড: মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার রাজপথে বিশৃঙ্খলা হলে ছাড় নয়, ককটেলের ভয় দেখিয়ে যুবদলকে থামানো যাবে না: নয়ন হোয়াইক্যংয়ে পালকি বাসে ৬৯০ ইয়াবাসহ তরুণ আটক রায়পুরের দুই শিক্ষার্থী নিখোঁজ: সন্ধান চায় পরিবার রামুর শফিকুল নাইক্ষ্যংছড়ির ফাক্রিকাটায় ২০ হাজার ইয়াবাসহ আটক পিপিএম (সাহসিকতা) পদক পেলেন রামু থানার সাবেক ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার

হোয়াইক্যংয়ে পালকি বাসে ৬৯০ ইয়াবাসহ তরুণ আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী পালকি বাসে তল্লাশি চালিয়ে ৬৯০ পিস ইয়াবাসহ ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালায়।
আটক মো. নেমাছ উদ্দিন (১৮) টেকনাফের হ্নীলা পানখালী ৫ নম্বর ওয়ার্ডের নবী হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পালকি বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। এ সময় বাসের ডি-৪ সিটে থাকা নেমাছ উদ্দিনকে সন্দেহ হলে তার সিটে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো একটি পাওয়ার ব্যাংকের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেমাছ উদ্দিন টেকনাফ থেকে ইয়াবাগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। পরে বাসটিতে বিস্তারিত তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd