• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি মোবাইল ফোন, চেইন, হাতঘড়ি ও একটি দা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটকরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৪১) এবং একই এলাকার আলী জোহরের ছেলে কোরবান আলী (৪১)।

শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে নিয়মিত টহলের সময় হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কোনাপাড়া এলাকায় জাফরের মাছের ঘেরের পাশে মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুই কার্টনে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে মোবাইল ফোন, চেইন, হাতঘড়ি ও একটি দা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবি অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd