• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় শফিউল আলম (১৮) নামে এক যুবককে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের কেরেঙ্গোঘোনা পোস্ট-১ এলাকার সোয়েবের মাছের ঘের সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। আটক শফিউল টেকনাফ থানার মরিরগুনা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদ আহমেদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় কারেন্ট জাল হাতে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে সন্দেহবশত তাকে চ্যালেঞ্জ করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান।
তল্লাশিতে তার হাতে থাকা কারেন্ট জালের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কারেন্ট জালও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিউল স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মুনাফায় বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি, বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd