• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারের উখিয়া সৈকতে ভেসে এলো ৩ মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা টেকনাফের নৈশপ্রহরী হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার কক্সবাজারের জাদী পাহাড়ে সাইফুল হত্যাকাণ্ড: মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার রাজপথে বিশৃঙ্খলা হলে ছাড় নয়, ককটেলের ভয় দেখিয়ে যুবদলকে থামানো যাবে না: নয়ন হোয়াইক্যংয়ে পালকি বাসে ৬৯০ ইয়াবাসহ তরুণ আটক রায়পুরের দুই শিক্ষার্থী নিখোঁজ: সন্ধান চায় পরিবার রামুর শফিকুল নাইক্ষ্যংছড়ির ফাক্রিকাটায় ২০ হাজার ইয়াবাসহ আটক পিপিএম (সাহসিকতা) পদক পেলেন রামু থানার সাবেক ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার

টেকনাফের নৈশপ্রহরী হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৮ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি মোহাম্মদ আইয়ুবকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার চাকমাপাড়া-পাতাবাড়ি সংলগ্ন গহীন অরণ্য ও পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মোহাম্মদ আইয়ুব টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত ইলিয়াস মিয়া ও আমেনা খাতুনের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নিহত নাজির হোসেনের শ্যালক খোরশেদ আলমের কাছে আসামিরা চাঁদা দাবি করে আসছিলেন। গত ৭ সেপ্টেম্বর এক লাখ টাকা চাঁদা দাবি করে তা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ায় জাহাঙ্গীর আলমের কাছে পুনরায় চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা কিরিচ, ছোরা, লোহার রড ও ইট দিয়ে হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে নৈশপ্রহরী নাজির হোসেন হামলা ঠেকাতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি আঘাত করা হয়। অভিযোগ অনুযায়ী, ছোরা, কিরিচ ও রড দিয়ে আঘাতের পাশাপাশি বুকের ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এ সময় আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আইয়ুবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd