বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ পুলিশে ‘এসআরইউ’ (SRU) নামে নতুন একটি ইউনিট যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি, বিশেষায়িত সেবা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে গতিশীলতা আনতে এই নতুন ইউনিট গঠন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সাহসিকতা ও প্রশংসনীয় সেবার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর পদক তুলে দেওয়া হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।