• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকায় র‍্যাবের অভিযানে উখিয়া ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার উৎপাদনের আগেই বিক্রি হচ্ছে পাউরুটি-কেক: ঈদগাঁওয়ে ‘দি বেকার্স’-এর কাণ্ড ঈদগাঁওয়ে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকের কারণে বাড়ছে চুরি-ডাকাতি ও অপহরণ ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শুরু হচ্ছে এআই নজরদারি, উদ্বোধন মঙ্গলবার ঘুমধুমে‌ ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ায় অস্ত্রসহ আটক ২ কক্সবাজার খান বীচের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় যুবক-যুবতীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি জমি জবরদখলে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, চট্টগ্রামে চিকিৎসাধীন ছকিনা বেগম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়: ৯ উইকেটে বিধ্বস্ত স্বাগতিকরা হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: কূটনৈতিক আলোচনা অব্যাহত

ঈদগাঁওয়ে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকের কারণে বাড়ছে চুরি-ডাকাতি ও অপহরণ

আলা উদ্দিন, ঈদগাঁ / ২৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আলা উদিদন, ঈদগাঁও (কক্সবাজার):
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে ঈদগাঁও থানার উদ্যোগে বার আউলিয়া বাজার থেকে মাদকবিরোধী র‍্যালিটি বের করা হয়। এতে ঈদগাঁও থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ড ও ব্যানারে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার। এ সময় থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া থানার সঙ্গীয় ফোর্সও উপস্থিত ছিলেন।
বক্তব্যে ওসি এ টি এম শিফাতুল মাজদার বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। মাদকের বিস্তারের কারণে চুরি, ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ অনেক ক্ষেত্রে নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে। তাই মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি।
ওসি এলাকাবাসীর উদ্দেশে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকসহ যেকোনো অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
র‍্যালি ও সমাবেশে হামিদুল হক হামিদ, মনির, বাবুল, আনোয়ারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd