• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৮২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

টেকনাফে প্রতিনিধি: মিসবাহ উল্লাহ,

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডকে মাদক, ডাকাতি, অপহরণ, গাঁজা ও জুয়ামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের এক প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি)-এর উপস্থিতিতে ১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী সুসংগঠিত হয়ে এ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন।
​মতবিনিময় সভায় স্থানীয়রা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো অবস্থাতেই এলাকাতে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মাদক ব্যবসায়ী, ডাকাত, অপহরণকারী কিংবা জুয়াড়িদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এলাকাবাসী জানান, এলাকাতে শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পাশাপাশি সামাজিকভাবে কঠোর হস্তে তা প্রতিরোধ করা হবে।
​বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি সভায় উপস্থিত জনগণের এমন ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান এবং টেকনাফকে অপরাধমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি আইনি প্রক্রিয়া বজায় রেখে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয়দের আহ্বান জানান।
​উক্ত মতবিনিময় সভায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন যুবক ও সর্বস্তরের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই একত্রে ১ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করার শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd