• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক। / ২৫১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

​ঢাকা: ২৪.০৬.২৬

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এই রিট পিটিশনটি দায়ের করেন।
​রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপ্লিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন প্রধান এবং সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রধানকে বিবাদী করা হয়েছে।
​রিট আবেদনকারী আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু সংবাদমাধ্যমকে বলেন,
​”মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তবে মিথ্যা তথ্য, গুজব, সাইবার হয়রানি ও মানহানিকর প্রচারণা কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার আওতাভুক্ত নয়। রাষ্ট্রের ভাবমূর্তি, আইনের শাসন এবং জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।”
​তিনি আরও জানান, রিট আবেদনের সঙ্গে বিভিন্ন বিতর্কিত অনলাইন কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের আপত্তিকর পোস্ট এবং এর আগে কর্তৃপক্ষের কাছে পাঠানো লিখিত আবেদনপত্রের কপি সংযুক্ত করা হয়েছে।
​রিট আবেদনে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল নির্দিষ্ট কোনো মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে। এর ফলে সমাজে নৈতিক ও সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে।
​আবেদনে আরও বলা হয়, এসব অপপ্রচার ও অনিবন্ধিত পোর্টাল বন্ধের বিষয়ে এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশের সাধারণ জনগণের স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের নির্দেশনা ও হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd